সর্বশেষ :

বার্ন ইনস্টিটিউটে দগ্ধের মিছিল, অনেকের অবস্থা আশঙ্কাজনক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৭:৪৫:৪৭ |

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের আশঙ্কা আরও অনেক। এ ঘটনায় দগ্ধদের আনা হচ্ছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে। ভর্তি হওয়া দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আর তাদের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার (২১ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত সেখানে ৬০ জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মুমূর্ষু রোগীর সংখ্যা ৪৮।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, বার্ন ইনস্টিটিউটে ৬০ জন ভর্তি আছে। আরও ১০-১৫ জনকে এখানে চিকিৎসা দেয়া সম্ভব। এরপর আরও রোগী এলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...