জুলাই সনদের দাবিতে শাহবাগ অ ব রো ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩১, | ০৭:০০:৪৮ |
জুলাই সনদের’ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন অবরোধকারীরা।

শাহবাগের একপাশে অবরোধকারীদের পক্ষ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় লেখা ব্যানার টানানো হয়েছে। লাল-সবুজ পতাকা হাতে শতাধিক মানুষকে শাহবাগে অবস্থান করতে দেখা গেছে।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়।


জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, অবরোধরে কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...