সর্বশেষ :

মাইলস্টোন দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৬:৩৮:৩৬ |

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে গোটা দেশ এক গভীর বিষাদের আবরণে ঢেকে গেছে। নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর এই বেদনাদায়ক ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ক্রিকেট অঙ্গনেও। জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শোক ও সমবেদনা।

সবার আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’ সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তার বার্তায়।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন, তাদের জন্য প্রার্থনা ও সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছাক প্রত্যেকের পরিবারে।’

জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সবার প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি।’

একই সুরে নিজের ব্যথা প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা সবাই খুবই ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও সহানুভূতি। আহতদের সুস্থতার জন্য দোয়া করি। আসুন সবাই প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, আমাদের রক্ষা করুন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...