✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সাগরিকার ৪ গোলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৬:৩৫:৪৫ |

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের মেয়েরা মাঠে নামে একমাত্র লক্ষ্য নিয়ে, কমপক্ষে একটি ড্র। কিন্তু তারা শুধু সেই লক্ষ্যেই থেমে থাকেনি। বরং রাজকীয়ভাবে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে লাল-সবুজের দল।

সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পিটার বাটলারের দল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ছিল ১৫ পয়েন্টে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা নেপালের পয়েন্ট ১২। ফলে শিরোপার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র একটি ড্র। কিন্তু তারা তা নয়, বরং প্রতিপক্ষকে চূর্ণ করে চার গোলের ব্যবধানে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রতিষ্ঠিত করল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..