✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইসলাম পালনের ন্যূনতম অধিকার তারা দিতে চায়নি : আখতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১৩:২৪:০৭ |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ইসলাম পালনের ন্যূনতম অধিকার তারা (আওয়ামী লীগ) বাংলার মানুষকে দিতে চায়নি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, নির্বাচনে উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে। বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো বৈষম্য হতে দেব না।

তিনি আরও বলেন, এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে জুলাই গণঅভ্যুত্থানে এটা আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোসররা যে অপরাধ সংগঠিত করেছে সেটাকে যদি বিচারের আওতায় আনা না হয় তাহলে ২৪ এর শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।

আখতার হোসেন বলেন, আর যেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম দিতে না পারে এজন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..