✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সৈকতে মুগ্ধতা ছড়ালো কারিনার ‌‘লুঙ্গি ড্যান্স’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১২:৫১:৫৯ |

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর একজন স্টাইল আইকন, তারই প্রমাণ দিলেন আবারও। এবার রীতিমতো যেন ফ্যাশনের সংজ্ঞাই পালটে দিয়ে মুগ্ধতা ছড়ালেন তিনি। নিজেকে ব্যতিক্রমী সাজে সাজালেন এই বলিউড অভিনেত্রী। যা অবাক করেছে নেটিজেনদের।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। ছবিতে দেখা গেছে, হলুদ রঙের বিকিনির সঙ্গে কারিনা পরেছেন চেক প্রিন্টের একটি লুঙ্গির মতো পোশাক, আদতে যেটি স্কার্ট। সঙ্গে মাথায় স্ট্র হ্যাট, চোখে সানগ্লাস আর খোলা চুল-সব মিলিয়ে ছুটি কাটানোর বদলে ধারণা করা হচ্ছে ফ্যাশনের নতুন সংজ্ঞা দিতেই সেখানে গিয়েছিলেন অভিনেত্রী।

karina

কারিনা নিজেই ছবির ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘গ্রিসের সমুদ্র সৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হলো। সবাইকে একবার ট্রাই করে দেখার পরামর্শ দিচ্ছি।’

এদিকে ‘লুঙ্গি ডান্স’ ছিলো একসময়ের আলোচিত একটি মিউজিক। ‘লুঙ্গি ডান্স’ শুনলেই যাদের মনে পড়ে, তারা হলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সেই বিখ্যাত গান আজও অনেক জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকেই যেন বাস্তবে নিজের স্টাইলে তুলে ধরলেন কারিনা কাপুর।

কারিনার বিদেশের মাটিতে লুঙ্গি পরার এই স্টাইল স্টেটমেন্ট নিয়ে শুরু হয়েছে চর্চা। অনেকেই ‘দেশি গার্ল’ বলে প্রশংসা করছেন কারিনাকে, আবার কেউ মজা করে বলছেন- শুধু লুঙ্গি পরে ফেললেই কি কেউ দেশি গার্ল হয়ে যায়? বিতর্ক থাকলেও, কারিনার সাহসী এবং ফ্যাশনে যে নজর কেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..