সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

অক্টোবরে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৮, | ১২:৩৭:০৪ |

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে আফগানিস্তান। যদিও সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

ক্রিকেটভিত্তিক পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই সিরিজটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠাতব্য এশিয়া কাপের পর এবং অক্টোবরের অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুষ্ঠিত হতে পারে।

সিরিজটি চূড়ান্ত হলে এটি হবে ২০২৪ সালের জুলাইয়ে নির্ধারিত পূর্ণাঙ্গ সফরের দ্বিতীয় অংশ, যেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে সূচি সংশোধন করে কেবল সাদা বলের ম্যাচ রাখা হয়।

সেই সিরিজটি ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল। তবে আবহাওয়ার অনিশ্চয়তা ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে স্থগিত করা সিরিজটি হয়েছিল। ২০২৪ সালের নভেম্বর মাসে এই সফরের ওয়ানডে পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে ২-১ ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

ইএসপিএন ক্রিকইনফো বলছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছর দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা করছে।

যদি টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হয়, তবে এটি ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..