সর্বশেষ :

উত্তরায় বিমান বিধ্বস্ত : নিহতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২২, | ১১:৪৩:২৪ |

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি জানান, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা অব্যাহতভাবে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছি। তবে কিছু রোগীর অবস্থা এখনও সংকটাপন্ন।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু জানিয়ে ডা. সায়েদুর রহমান আরও বলেন, দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের নিচে। তাদের বেশিরভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...