✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কিয়ারা চান— নিজের কন্যা সন্তান হোক কারিনার মতো!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৭, | ১৩:৩৫:৪৪ |

সদ্যই বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। গত ১৫ জুলাই তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। এর পরদিন ও মেয়ের স্বাস্থ্যের খবর দেন সিদ্ধার্থ। জানান, তারা পেয়েছেন এক নতুন জীবন। এছাড়াও তাদের ইচ্ছার কথাও জানালেন অভিনেতা।

অভিনেতা সিদ্ধার্থ নাকি আগে থেকেই জানতেন, তাদের ঘরে আসতে চলেছে কন্যাসন্তান! কারণ সিদ্ধার্থের মায়ের নাকি ইচ্ছে ছিল ঘরে নাতনি আসুক। সেই ইচ্ছেই পূরণ হয়েছে। কিন্তু এই কন্যাসন্তান বড় হয়ে তার কিংবা সিদ্ধার্থের মতো হোক- তা চাননা কিয়ারা। অভিনেত্রীর ইচ্ছে, মেয়ের মধ্যে থাকুক অভিনেত্রী কারিনা কাপুরের গুণাবলী।

কারিনাকে অসম্ভব পছন্দ করেন কিয়ারা। বিভিন্ন সাক্ষাৎকারে কারিনার প্রতি তার মুগ্ধতার কথাও জানিয়েছেন। বেশ কয়েক বছর আগে কারিনার সঙ্গে ‘গুড নিউজ’ ছবিতে কাজ করেছিলেন তিনি।

সে সময় এক সাক্ষাৎকারে কিয়ারাকে প্রশ্ন করা হয়, যদি তার যমজ সন্তান হয় তার মধ্যে একটি কন্যা ও একটি পুত্র নাকি, একই লিঙ্গের সন্তান চান? সেই প্রশ্নের উত্তরে প্রথমে কিয়ারা জানান, যমজ সন্তান হলে দু’টি সুস্থ শিশু আশা করেন তিনি। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কারিনাও। উত্তর শুনে কারিনা খোঁচা দেন কিয়ারাকে। কারিনার মতে, এই উত্তরটা আসলে সৌন্দর্য প্রতিযোগিতার আসরে যোগদানকারীদের মতো শোনালো। তখন কিয়ারা জানান, তিনি একটি কন্যা ও একটি পুত্র চান।

এর পরই কিয়ারা জানান, কন্যাসন্তান হলে তার মধ্যে কারিনার বিশেষ কিছু গুণ দেখতে চান তিনি। কিয়ারা বলেছিলেন, ‘ওর (কারিনা) আত্মবিশ্বাস, ওর অভিব্যক্তি, ওর ব্যক্তিত্ব— সব গুণই আমার কন্যার মধ্যে চাইব। কারিনা সব দিক থেকে দারুন।’ শুটিং-এর সময়ে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন কিয়ারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..