✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-১০-০৭, | ১৩:২৩:২৯ |
ইরাকের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীন দিনে ১১ লাখ ৬ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৩৪ হাজার ব্যারেল বেশি।
ভারত আমদানি করেছে ৮ লাখ ৭৩ হাজার ব্যারেল, যা এক বছরে ৩৯ হাজার ব্যারেল বৃদ্ধি নির্দেশ করে।
এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার আমদানি বেড়ে হয়েছে ২ লাখ ৯৩ হাজার ব্যারেল, যা গত বছরের তুলনায় ৬ হাজার ব্যারেল বেশি।
ইউরোপেও ইরাকি তেলের চাহিদা বেড়েছে। গ্রিস দিনে ১ লাখ ৯৭ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা গত বছরের ১ লাখ ৯২ হাজার ব্যারেল থেকে সামান্য বেশি। ফ্রান্সে আমদানি বেড়ে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ব্যারেল, যেখানে গত বছর তা ছিল মাত্র ৪৫ হাজার ব্যারেল।
ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। দেশটি অর্থনীতি টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব বজায় রাখতে তেল রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভর করছে।িআর চীন, ভারত ও ইউরোপের ক্রেতারাই ইরাকের রপ্তানি বৃদ্ধির মূল চালক হিসেবে উঠে এসেছে। সূত্র : শাফাক নিউজ
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||