সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

সম্পর্কের বিষয়ে জানতে শাকিব খানকে প্রশ্ন করুন : মিষ্টি জান্নাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৭, | ১৩:১০:৫৮ |

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বেশ কয়েকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সম্প্রতি নতুন আরো কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। যা ঘিরে অনুরাগীদের মাঝে আবারও গুঞ্জন শুরু হয়েছে।

অনেকেই প্রশ্ন তুলছেন, কিছুদিন পর পর শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কী? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের ‍মুখে মিষ্টি জান্নাত বলেন, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা উচিত।

তিনি বলেন, আমি সবাইকে পরিষ্কার করতে চাই- শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়। কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না? তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন?

মিষ্টি জান্নাত বলেন, আমি আসলে বেশি কথা বলতে চাই না। কারণ একটা কথা বলি, আর এক একটা অ্যাঙ্গেলে এ নিউজ করে, এগুলো খুবই বিব্রতকর। ব্যাপারটি হচ্ছে যে, সবই ঠিক আছে। কিন্তু এমন এমন ক্যাপশন দেয়! আমি অতকিছু বলতে চাই না। শুধু কম বলতে চাই, ক্যাপশন কম হোক।

এই চিত্রনায়িকা বলেন, শাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লিখে আমি অনুরোধ করে ছবি তুলেছি, অনেকে বলে প্রেম করার জন্য ছবি তুলেছি। এখন যদি আমি বলি, সে (শাকিব খান) আমার বন্ধু। অনেকেই বলবে সে আমার অনেক সিনিয়র।

এখন যদি আমি বলি, সে আমার বয়ফ্রেন্ড, তাহলে অনেকে বলবে তার দুইটা স্ত্রী ও বাচ্চা আছে। তাহলে আমার আসলে কী বলা উচিত? সে আমার সিনিয়র সহকর্মী। সে মেগাস্টার। তাই তার সঙ্গে আমি ছবি তুলতেই পারি, ছবি পোস্ট করতেই পারি। এটাই বলবো বলেও জানান মিষ্টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..