✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দুই গোলে এগিয়েও জাপানে ধরাশায়ী আনচেলত্তির ব্রাজিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৪, | ১১:৫৫:০৩ |

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও হেরে গেল ব্রাজিল। টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে তিন গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারের স্বাদ দিয়েছে এশিয়ার পরাশক্তি জাপান।

ম্যাচের প্রথমার্ধে ২৬ ও ৩২ মিনিটে দুই গোল পেয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের অ্যাসিস্টে প্রথম জাপানের জালে বল জড়ান ডিফেন্ডার পাওলো হেনরিকে। এরপর ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকেতার সহায়তায় লক্ষ্যভেদ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।

এই দুই গোলের লিডে স্বস্তি নিয়েই মধ্যবিরতিতে যায় লাতিন আমেরিকান জায়ান্টরা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে দেয় জাপান। সাবেক লিভারপুল ফুটবলার তাকুমি মিনামিনো জাল খুঁজে পেলে কিছুটা স্বস্তি পায় তারা।

তব সেই গোল হজমের পরও দারুণ খেলতে থাকা ব্রুনো, ভিনিসিয়ুস জুনিয়র আর মার্তিনেল্লিকে তুলে নেন ব্রাজিল কোচ আনচেলত্তি। তাতে হিতে-বিপরীত হয়। গতিময় ফুটবলে ৬২ মিনিটে কেইতো নাকামুরা এবং ৭১ মিনিটে আয়াসে উয়েদার পায়ে যথাক্রমে সমতা এবং জয়সূচক গোল পেয়ে যায় স্বাগতিকরা।



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..