✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন এনদ্রিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ১১:২৬:২৪ |

রিয়াল মাদ্রিদের উদীয়মান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক ফের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন। হ্যামস্ট্রিং সমস্যায় ভুগতে থাকা এই ১৯ বছর বয়সী তারকা অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আর মাঠে ফিরতে পারছেন না বলে জানিয়েছে ইএসপিএন।

গত মে মাসে সেভিয়ার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এনদ্রিক। এরপর যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের আগে অনুশীলন ক্যাম্পে ফেরেন তিনি, তবে সেখানে পুনরায় একই ইনজুরিতে আক্রান্ত হন। বর্তমানে পুনর্বাসনের প্রক্রিয়ায় তিনি আবারও একদম শুরু থেকে ফিরে গেছেন এবং তাকে ৮ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে খুব বেশি সময় মাঠে কাটাতে না পারলেও, যতটুকু সুযোগ পেয়েছেন তাতেই আলো ছড়িয়েছেন এনদ্রিক। তিনি লা লিগায় ২২ ম্যাচে অংশ নেন, মাত্র ৩৫৪ মিনিট মাঠে থেকে একটি গোল করেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে একটি এবং কোপা দেল রে’তে পাঁচটি গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এ মৌসুমে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত ছিলেন এনদ্রিক। তবে একের পর এক ইনজুরি তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে নতুন মৌসুমে ওসাসুনা, রিয়াল ওভিয়েদো, রিয়াল মায়োর্কা ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার প্রথম চারটি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। এছাড়া আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..