সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

কোপা আমেরিকা : সেমিফাইনাল নিশ্চিত করল ব্রাজিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ১১:২৫:৩৭ |

মেয়েদের কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। টানা তিন জয়ে এরই মধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দুই দলই। মঙ্গলবার আর্জেন্টিনা নিশ্চিত করে শেষ চারের টিকিট, আর আজ বুধবার প্যারাগুয়েকে হারিয়ে একই পথ অনুসরণ করলো ব্রাজিল।

ইকুয়েডরের স্তাদিও গঞ্জালো পোজো রিপালদা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে একচেটিয়া দাপট দেখায় ক্যানারিনহাসরা।

রিয়াল মাদ্রিদের ফুলব্যাক ইয়াসমিন দুটি ফ্রি কিক থেকে গোল করে দলের বড় জয়ের ভিত গড়ে দেন। এছাড়া একটি করে গোল করেছেন আমান্দা গুতিয়েরেস ও দুদা স্যাম্পাইও। প্যারাগুয়ের একমাত্র গোলটি করেন ক্লদিয়া মার্তিনেজ ওভানদো।

প্রথমার্ধেই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ২৭ ও ৩৯তম মিনিটে ফ্রি কিক থেকে জোড়া গোল করেন ইয়াসমিন। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে অ্যাঞ্জেলিনার পাস থেকে স্কোরলাইন ৩-০ করেন গুতিয়েরেস। চার মিনিট পর ব্যবধান কমায় প্যারাগুয়ে। তবে ৭৩তম মিনিটে আবারও অ্যাঞ্জেলিনার পাস থেকেই গোল করে জয় নিশ্চিত করেন স্যাম্পাইও।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে ব্রাজিল নেয় ১৯টি শট, যার ৫টি ছিল লক্ষ্যে। প্যারাগুয়ে শট নেয় ৭টি, তাও ৫টি লক্ষ্যে থাকলেও একবারই পরাস্ত করতে পেরেছে ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনাকে।

এই জয়ে টানা তৃতীয়বার জিতে ‘বি’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। দলটির লক্ষ্য এবার টানা পঞ্চম এবং সব মিলিয়ে নবম শিরোপা ঘরে তোলা।

অন্যদিকে ‘এ’ গ্রুপে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। উরুগুয়েকে ১-০, চিলিকে ২-১ ব্যবধানে হারানোর পর মঙ্গলবার ৮৮তম মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের গোলে পেরুকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লা আলবিসেলেস্তেরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..