✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নারী বিশ্বকাপে আজ প্রোটিয়াদের মুখোমুখি হবে জ্যোতিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১২, | ১০:০৮:১২ |
আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) ভিশাখাপাটনামের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে দিশেহারা বাংলাদেশ নারী দল। শেষ ২ ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয়ে ফেরা।
বিপরীতে, তিন ম্যাচ খেলে দুটিতেই জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিক ভারতকে ৩ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে দলটি। তারা চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে।
উল্লেখ্য, ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান তালিকার ছয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..