সর্বশেষ :

রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:৫৪:৩৯ |

রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার (আকাশ প্রতিরক্ষা) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 

প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রুশ সমকক্ষদের সঙ্গে বৈঠক করবেন। নয়াদিল্লি হয় রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়, নয়তো সরাসরি কিনতে চায়। কর্মকর্তারা আশা করছেন, ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের সময় এ চুক্তি স্বাক্ষর হতে পারে।

ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা আরও জানান, দেশটির বেসরকারি খাতকেও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা রয়েছে— যাতে ভবিষ্যতে এস-৪০০ ক্ষেপণাস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠনের (এআরও) সুবিধা স্থানীয়ভাবে গড়ে তোলা যায়।

ভারত ইতোমধ্যেই রাশিয়া থেকে কেনা ৫.৪৩ বিলিয়ন ডলারের চুক্তির তিনটি এস-৪০০ সিস্টেম গ্রহণ করেছে। বাকি দুটি ২০২৬ সালে সরবরাহ করার কথা।

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সীমান্ত সংঘাতের সময় ভারতীয় বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রক্ষায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সময় সেনাদের উদ্দেশে ভাষণে বলেন, এস-৪০০ এর মতো প্ল্যাটফর্ম আমাদের প্রতিরক্ষায় নজিরবিহীন শক্তি দিয়েছে। আজ একটি শক্তিশালী নিরাপত্তা বলয়ই ভারতের পরিচয়।

এছাড়া ভারত রাশিয়া থেকে ২০০ কিলোমিটার পাল্লার আরভিভি-বিডি ক্ষেপণাস্ত্র কিনতে চায়, যা দেশের সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বহরকে আরও শক্তিশালী করবে।

বর্তমানে ভারতের প্রায় ৬০ শতাংশ সামরিক সরঞ্জাম রাশিয়া-নির্ভর। তবে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশটি প্রতিরক্ষা খাতে স্থানীয় উৎপাদন বাড়াতে চায়। গত দুই দশকে একাধিক রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান ভারতে যৌথ উদ্যোগে কাজ করছে।

সূত্র: আরটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...