✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন চেলসির খেলোয়াড়রা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ১২:২৭:৪৯ |

ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর এবার আরেকটি বড় পুরস্কার পাচ্ছেন চ্যাম্পিয়ন চেলসির ফুটবলাররা। ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, দলের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড করে বোনাস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৭২ লাখ টাকা।

নতুন ফরম্যাটে আয়োজিত ৩২ দলের বিশাল এই টুর্নামেন্টটি এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সেখানেই রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলোকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংলিশ ক্লাব চেলসি। ফাইনালে শক্তিশালী পিএসজিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের মুকুট পরেছে ব্লুজরা।

টুর্নামেন্ট জয়ের পর চেলসি ক্লাব মোট ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা। এই প্রাইজ মানি ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আয়কেও ছাড়িয়ে গেছে।

এই বিশাল আয় থেকেই খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ বোনাস। স্কোয়াডে থাকা ২৯ জন ফুটবলারের পাশাপাশি কোচ এঞ্জো মারেস্কাও সমপরিমাণ বোনাস পাবেন। চেলসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বোনাস শুধুমাত্র দলের সাফল্যের স্বীকৃতি নয়, ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণাও বটে।

এর আগে উয়েফা কনফারেন্স লিগ জয়ের পরও খেলোয়াড়দের বোনাস এবং বেতনের বাড়তি সুবিধা দিয়েছিল ক্লাবটি। এবার ক্লাব বিশ্বকাপের ইতিহাস গড়ে আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করলো তারা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..