✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রোহিত থেকে শুভমন, প্রায় দু’বছর ধরে টসে পরাজয়ের ধারা থামছেই না ভারতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ১০:০৪:১৭ |

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু। এখনও ফেরেনি ভারতের টসভাগ্য। ম্যাচের ফলাফলে পরিবর্তন এলেও টসে জয় পাচ্ছে না শুভমন গিলের দল। প্রায় দু’বছর ধরে প্রতিপক্ষের ইচ্ছানুযায়ী নামতে হচ্ছে ব্যাটিংয়ে অথবা ফিল্ডিংয়ে।

এর মধ্যে পরিবর্তন হয়েছে অধিনায়ক ক্যাপ। রোহিত শর্মা থেকেশুভমন গিল। কিন্তু টসের ছবিটা সেই একই। সিডনিতেও টস হেরেছেন শুভমন। চলতি সিরিজের তিন ম্যাচেই টস হেরেছেন তিনি

এর আগে ১৫টি ম্যাচে টস হেরেছিলেন রোহিত। ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৫ অক্টোবর, প্রায় ২ বছর ধরে একটি এক দিনের ম্যাচেও টস জিততে পারেনি ভারত।

এতে আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছিল। সেই বিশ্বরেকর্ড ক্রমশ মজবুত করছে ভারতীয় অধিনায়করা।

তবে টস হারলেও ভারতের ম্যাচের ভাগ্য অতটা খারাপ নয়। গত ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে ভারত জিতেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..