✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আফগানদের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ১০:০২:৪২ |
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলবেন দেশের ফুটবলের ‘পোস্টারবয়’ হামজা চৌধুরী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’
এই প্রীতি ম্যাচটি আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। তবে, ১৩ নভেম্বর ম্যাচ হলে কবে নাগাদ হামজা ঢাকায় আসবেন, সেই দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি বলে জানান ইকবাল হোসেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..