✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এবার এসডি রুবেলের নায়িকা শিরিন শিলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ০৯:৫২:৩০ |
জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসডি রুবেল। অভিনেতা হিসেবেও তিনি পরিচিত। প্রায় পাঁচ বছর মঞ্চ নাটকের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে সঙ্গীতশিল্পীর আড়ালে তার অভিনয় সত্তার বিষয়টি অনেকেরই অজানা ছিল।
অবশেষে ২০১২ সালে ফের অভিনয়ে আসেন এ গায়ক ও অভিনেতা। কিন্তু সেটি রুপালি পর্দায়। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে নাম লেখেন। এতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।
এরপর চলচ্চিত্র নির্মাণও শুরু করেন তিনি। পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি নির্মাণ শুরু করেছেন এস ডি রুবেল। ‘নীল আকাশে পাখি উড়ে’র গল্প তাঁর, অভিনয়ও করছেন কেন্দ্রীয় চরিত্রে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন শিরিন শিলা।
এস ডি রুবেল বলেন, ‘অনেক দিন ধরে নতুন সিনেমার পরিকল্পনা সাজিয়েছি।
কিছুটা গুছিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চেয়েছিলাম। নতুন সিনেমার গল্পের মূল বিষয় হলো, মানুষ চাইলেই নিজেকে ভালো রাখতে পারে। সৎ থেকে নিজেকে গড়ে তুলতে পারাটাই প্রকৃত জীবন। এখন চলছে শুটিং।
আশা করছি আগামী বছর ছবিটি মুক্তি দিতে পারব।’ উল্লেখ্য, পরিচালক এস ডি রুবেলের প্রথম ছবি ‘বৃদ্ধাশ্রম’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..