সর্বশেষ :
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা সন্তোষজনক নয়: ঢাকা ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৯:৩৮:৩৮ |

সাম্প্রতিককালে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসলের ঘটনা অহরহ ঘটছে। ভারতে আবারও ঘটল এমন একটি ঘটনা।

আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার।

মানিক ও তার প্রতিবেশীদের অভিযোগ, তার স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তারা দুজনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন।

মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি তুলে দুধ গায়ে ঢালছেন তিনি।

এ সময় তাকে বলতে শোনা যায়, আজ আমি স্বাধীন। সে (তার স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এত দিন চুপ ছিলাম। আমার আইনজীবী গতকাল আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই স্বাধীনতাকে উদ্যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দু’বার তাকে ছেড়ে প্রেমিকের কাছে চলে যান। এরপর এ দম্পতি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..