সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৯:২৯:৩২ |

শারীরিক দুর্বলতা ও অবসাদের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার (১৩ জুলাই) তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শতবর্ষে পা দেওয়া এই প্রবীণ রাজনীতিক বর্তমানে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি আছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মাহাথির এখন পর্যবেক্ষণে থাকলেও তার অবস্থা স্থিতিশীল এবং আশা করা হচ্ছে, রোববার সন্ধ্যার মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী এই নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের হৃদ্‌রোগজনিত ইতিহাস। মাহাথির এর আগেও একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন এবং গত কয়েক বছরে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। সর্বশেষ তিনি ২০২৩ সালের অক্টোবর মাসে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মাহাথির মোহাম্মদের ১০০তম জন্মদিন এবং তার স্ত্রী হাসমা মোহদ আলির ৯৯তম জন্মদিন ছিল শনিবার। জন্মদিন উপলক্ষে তারা একটি পারিবারিক পিকনিকের আয়োজন করেন। মাহাথির নিজেই গাড়ি চালিয়ে পিকনিক স্পটে যান এবং সেখানে প্রায় এক ঘণ্টা সাইকেল চালান। পরে তাকে ক্লান্ত ও দুর্বল দেখায়, যার পরিপ্রেক্ষিতে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ না করেই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর দেশ শাসন করেন তিনি। পরে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ২০১৮ সালে আবারও ক্ষমতায় ফিরে আসেন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সেই সরকার মাত্র দুই বছরের মধ্যেই ভেঙে যায়। ২০২২ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..