সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্বে একদিনে সংক্রমিত ২ লাখ ৬০ হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৯, | ১৮:৩৮:৪১ |

বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ মহামারি করোনার সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গত একদিনে সংক্রমণের শিকার ২১৩টি দেশ ও অঞ্চলে ২ লাখ ৬০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত বেড়েছে। খবর বিবিসি ও সিএনএনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার একদিনে করোনায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮৪৮জন। আগের দিন আক্রান্ত হয়েছিল ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩৬০ জনের। গত ১০ মের পর এটি সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

করোনা সংক্রমণ ও প্রাণহানির নিয়মিত তুলে ধরা ওয়ার্ল্ডোমিটারে জানানো হয়েছে, রোববার সকাল পর্যন্ত সারাবিশ্বে ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১২ হাজার ১৯৪ জন।

বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জন। এর পরেই ব্রাজিলে আক্রান্ত ২১ লাখের কাছাকাছি, মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৮১৭ জনের। বৈশ্বিক আক্রান্তে তৃতীয় স্থানে থাকা ভারতে সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২৬ হাজার ৮২৮ জন। এরপর রাশিয়ায় আক্রান্তে সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার এবং মারা গেছে ১২ হাজার ২৪৭ জন। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত সাড়ে তিন লাখ। মারা গেছে প্রায় ৫ হাজার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..