সর্বশেষ :
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা সন্তোষজনক নয়: ঢাকা ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৯:১৬:০৬ |

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলন ‘ফিলিস্তিন অ্যাকশন’-কে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর লন্ডন, ম্যানচেস্টার ও কার্ডিফে বিক্ষোভ থেকে ৭০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন জানানোর অভিযোগে ৪১ জনকে আটক করা হয়েছে, আর এক বিক্ষোভকারীকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে। ম্যানচেস্টারে একই ধরণের সমর্থনমূলক কর্মসূচি থেকে আরও ১৬ জনকে আটক করা হয়েছে।

বিবিসির তথ্যমতে, কার্ডিফ থেকে আটক করা হয়েছে ১৩ জনকে।

চলতি বছরের ৫ জুলাই ফিলিস্তিন অ্যাকশনকে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..