সর্বশেষ :
স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৬:৫২:৪৪ |

সৌদি আরব জুড়ে তামাকবিরোধী বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো তামাক বিক্রেতা দোকান মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১৫০ মিটার দূরে না হলে সেখানে ব্যবসা চালানো যাবে না।

 

এছাড়া, রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে এখন থেকে তামাকজাত পণ্য পরিবেশনের আগে বিশেষ অনুমতি নিতে হবে। দোকান বা রেস্টুরেন্টের বাইরের অংশে স্পষ্টভাবে ‘অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ’— এমন সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, টেবিল সার্ভিস দেওয়া রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ রাখতে হবে এবং তামাক প্রস্তুতির স্থানকে খাবার প্রস্তুত এলাকার বাইরে রাখতে হবে।

বিধিতে আরও উল্লেখ রয়েছে, খোলা জায়গায় তামাক সেবন নিষিদ্ধ থাকবে এবং শিশা (হুক্কা) তৈরিতে ব্যবহৃত কয়লার পাশে দাহ্য পদার্থ রাখা যাবে না।

মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০ মিটার দূরত্বের এই নতুন শর্ত আগের বিধিনিষেধের তুলনায় আরও বিস্তৃত। ফলে অনেক তামাক বিক্রেতার ওপর এর প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিধি-নিষেধ কার্যকর করতে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদারকি করবে। নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে ব্যবসার লাইসেন্স বাতিল ও অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..