সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

সৌদিত টিকার পরীক্ষামূলক প্রয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৮, | ১৫:৫৯:৫১ |

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে সৌদি আরব। যা মানবদেহে প্রয়োগের পর প্রাথমিক পর্যায়ে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে টিকাটি ৩৮ জন মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো এক শ জনের শরীরে তা প্রয়োগের প্রস্তুতি চলছে।

‘দ্য রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’ (আরডিআইএফ)-এর সিইও কিরিল দিমিত্রিভ বলেন, ‘মানবদেহে প্রয়োগের তৃতীয় পর্যায়ে সৌদি আরব অংশগ্রহণ করবে। আগস্টে শুরু হতে যাওয়া এই পরীক্ষামূলক প্রয়োগে এক হাজার মানুষ অংশগ্রহণ করবে।’

তিনি আরো বলেন, “আমরা শুধু তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ নিয়ে আলোচনা করছি না। সৌদি আরব এরই মধ্যে আমাদের ওষুধ ‘এভিফেভির’ কিনেছে। সৌদি আরব নিজ দেশে রাশিয়ান টিকা কিভাবে উৎপাদন করতে পারে আমরা তা নিয়েও আলোচনা করছি।”

এভিফেভির সংক্রমক রোগ প্রতিরোধে ব্যবহৃত একটি ওষুধ। সম্প্রতি সৌদি আরব রাশিয়া থেকে করোনা টেস্টিং কিট কিনেছে। পরীক্ষামূলক প্রয়োগে সুফল পাওয়া গেলে রাশিয়া চলতি বছর করোনা টিকার ৩০ মিলিয়ন ডোজ উৎপাদন করবে এবং পরবর্তী সময়ে ১৭০ মিলিয়ন ডোজ উৎপাদন করবে।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..