সর্বশেষ :
স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

সেনারা গ্রেটাকে ইসরায়েলি পতাকায় জোরপূর্বক চুম্বন করতে বাধ্য করলো: তুরস্কের সাংবাদিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ১৪:০৯:২১ |

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়ার পর ইসরায়েল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী গ্রেটা থানবার্গের প্রতি ইসরায়েলি বাহিনীর খারাপ আচরণের অভিযোগ করেছেন।

তুর্কি সাংবাদিক ও গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, তিনি দেখেছেন কীভাবে ইসরায়েলি বাহিনী গ্রেটা থানবার্গকে ‘যন্ত্রণা দিয়েছে’। তাকে ‘টেনে হেঁচড়ে নেয়া হয়েছে’ এবং ‘ইসরায়েলি পতাকায় চুম্বন করতে বাধ্য করা হয়েছে’।

মালয়েশিয়ার কর্মী হাযওয়ানি হেলমি ও আমেরিকান অধিকারকর্মী উইন্ডফিল্ড বিয়াভারও ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম ঘটনা বর্ণনা করেছেন, দাবী করেছেন যে থানবার্গকে জোরপূর্বক ধাক্কা দেয়া হয়েছে এবং ইসরায়েলি পতাকার সঙ্গে প্রদর্শিত করা হয়েছে।

হেলমি বলেন, ‘এটা এক অমানবিক ঘটনা। আইডিএফ সেনারা আমাদের সাথে পশুর মতো আচরণ করেছে এবং আটককৃতদের খাবার, পরিষ্কার পানি ও ওষুধ দেয়া হয়নি।’

বিয়াভার বলেন, থানবার্গের সাথে ‘ভয়ঙ্করভাবে আচরণ করা হয়েছে’ এবং একটি কক্ষে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছিল, যখন ফার-রাইট ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রী ইতামার বেন-গভির প্রবেশ করেছিলেন।

এছাড়াও গ্লোবাল ফ্লোটিলায় থাকা ইতালির সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনোও থানবার্গের প্রতি আচরণের কথা উল্লেখ করেছেন। তিনি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুকে বলেন, ‘গ্রেটা থানবার্গ, সাহসী একজন নারী, মাত্র ২২ বছর বয়সী। তাকে অপমানিত করা হয়েছে, ইসরায়েলি পতাকায় মোড়ানো হয়েছে এবং একটি ট্রফির মতো প্রদর্শিত করা হয়েছে।’

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..