সর্বশেষ :
স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১০, | ১৩:১৩:২৭ |

পশ্চিম ইউরোপের রাষ্ট্র অস্ট্রিয়ার গ্রাৎস শহরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। খবর বিবিসি

সরকারি সম্প্রচারমাধ্যম ‘ওআরএফ’ নিশ্চিত করেছে, গ্রাৎস শহরের ড্রেয়ারশুটসেনগাসে ফেডারেল আপার সেকেন্ডারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, হামলাকারী ওই স্কুলেরই এক ব্যক্তি এবং তিনি হামলার পর স্কুলের টয়লেটে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন।

হামলায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে এখনও চলছে পুলিশের বৃহৎ নিরাপত্তা অভিযান। আকাশপথে হেলিকপ্টার এবং স্থলে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পুলিশ জনগণকে সতর্ক করে জানায়, ‘জরুরি নিরাপত্তা তৎপরতা চলমান রয়েছে, এলাকাবাসীকে অনুগ্রহ করে পুলিশি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’

ঘটনাটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাৎসে ঘটলেও এর অভিঘাত ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..