✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ডিভোর্স কামনা করায় যে জবাব দিলেন মেহজাবীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:৪৬:২১ |

সোশ্যাল মিডিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো কিংবা কটাক্ষ করা যেন এখন সাধারণ এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পছন্দের অভিনেতা-অভিনেত্রীর যেকোনো পোস্টেই নেতিবাচক মন্তব্য ছুড়ে দিতে দ্বিধা করেন না অনেক নেটিজেন। যদিও অধিকাংশ সময় এসব মন্তব্য উপেক্ষা করেই যান তারকারা।

তবে মাঝে-মধ্যে সোজাসাপটা জবাব দিতেও দেখা যায় তাদের। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

নিজের ফেসবুক পেজে কানাডার মনট্রিয়েল শহরে তোলা কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে বেশ হাসিখুশি, প্রাণবন্ত দেখা গেছে তাকে। পর্দার ‘মালতী’ চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রীর ছবিতে মন্তব্য জানাতে থাকেন তার ভক্ত-অনুরাগীরা।

এর মাঝেই একজন নেটিজেন চরম রকমের কটাক্ষ করে বসেন। মন্তব্যে লেখেন, ‘২ বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে, আমরা অপেক্ষায় আছি।’

তবে চুপ থাকেননি মেহজাবীন। তিনি জবাব দিয়েছেন, ‘অপেক্ষায় থাকেন। তবে আপনার ফিউচারের জন্য শুভ কামনা।’

তার এই পরিপক্ব ও ঠাণ্ডা মাথার জবাবটি প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের কাছ থেকে। অনেকেই মেহজাবীনের পাশে দাঁড়িয়ে ওই কটাক্ষকারী মন্তব্যকারীর তীব্র সমালোচনা করেছেন।

উল্লেখ্য, গেল ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহজাবীন। প্রায় এক যুগের প্রেমের সম্পর্কের পর তাদের ভালোবাসা পরিণতি পায় এই বিবাহের মাধ্যমে। বিবাহোত্তর আয়োজনে অংশ নিতে দেশের বিনোদন জগতের বহু তারকা ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..