সর্বশেষ :
স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

পররাষ্ট্র দপ্তরের ১৩৫০ কর্মকর্তাকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ১২:২৮:১৩ |

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তর থেকে একযোগে ১ হাজার ৩৫০ জন কর্মকর্তাকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই ব্যাপক ছাঁটাই কার্যক্রমে সিভিল সার্ভিস ও ফরেন সার্ভিস— দুই ধরনের কর্মকর্তাই অন্তর্ভুক্ত রয়েছেন। খবর রয়টার্সের।

পররাষ্ট্র দপ্তরের জারি করা এক নোটিশে জানানো হয়, মোট ১,৩৫০ জনকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে ১,১০৭ জন সিভিল সার্ভিস এবং ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার। পাশাপাশি আরও প্রায় ১,৬০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলেও উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে এই পুনর্গঠন পরিকল্পনার অনুমোদন দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, কাজের ধরন ও কূটনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে সরকারি অর্থের কতটা সাশ্রয় হবে, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট হিসাব দিতে পারেনি প্রশাসন।

পররাষ্ট্র দপ্তরের দাবি, যেসব কর্মকর্তা দপ্তরের বর্তমান কূটনৈতিক লক্ষ্য ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন, মূলত তাদেরই ছাঁটাই করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে, যাতে কর্মীদের মর্যাদা রক্ষা পায়।

অভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্তে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ফরেন সার্ভিস কর্মকর্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..