✕

সর্বশেষ :
মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা বিক্ষোভ দমাতে ফ্রান্সকে সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন আমাদের হাত বেঁধে দিলে আপনাদের ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

সাইবার অপরাধীরা ভয়ঙ্কর, সাবধান!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৫, | ১২:২৭:০৯ |

ভয়ডরহীন! যেমন ইচ্ছে স্বাধীন সাইবার অপরাধীরা। কখনও জীবননাশের হুমকি। কখনও হ্যাকিংয়ের অভিনব পথ। সুযোগ পেলেই ব্যক্তিগত তথ্য জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা। খোলামেলা ভাবে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও যেন দেখার কেউ নেই। অন-লাইন প্রতারণার ফাঁদে সব হারানো মানুষের সংখ্যা এ দেশে কম নয়। তাই লোভের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। । তবে এ সব অপরাধে গ্রেপ্তার হয়েছে ৫৯ জন।

খুদে বার্তা দেখেই ছানাবড়া চোখ। চিন্তার ভাজ কপালে, কি করবেন? টাকা না দিলে একমাত্র ছেলেকে তুলে নিয়ে যাবে অপরাধীরা। ছাড় নেই পরিবারের অন্য সদস্যদেরও। দরকার ২০ লাখ। অবশেষে খুঁজতে গিয়ে পাওয়া গেলো ফেক ফেসবুক আইডি দিয়ে এসেছে হুমকি। ফোন নম্বর ও ছবি ব্যবহারকারী ব্যক্তি জানেই না কিছু। তাহলে হুমকি কে দিয়েছে?

এবার আসা যাক ফেসবুক হ্যাকিংয়ের ঘটনায়। গর্ভকালীন জটিলতা নিয়ে স্বামীর মেসেঞ্জারের পাঠানো ব্যক্তিগত ছবি ফোনে পাঠিয়ে হুমকি। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে এই ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া রুসান। সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি। পরিবার সমাজের ভয়ে যাওয়া হয়নি আইনের দোরগোড়ায়।

এবার নতুন গল্প। পরিবারের নতুন অতিথি আসার খবরে বাড়তি আয়ের চাপ বাবার ঘাড়ে। তাই অনলাইনে আয়ের প্রলোভনে পা দিয়েছিলেন তিনি। খুইয়েছেন ১৪ লাখের বেশি টাকা।

একই প্রলোভনের ফাঁদে নিঃস্ব হয়েছেন অনেকেই। কিভাবে প্রতারণা করে সাইবার অপরাধীরা। সে হিসেব কষে দেখালেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..