সর্বশেষ :
স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ১২:২২:৫৯ |

রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটো মিত্র নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের এইচএইচ-৬০ ডাব্লিউ যুদ্ধ উদ্ধার হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১১ জুলাই) পরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে যে ‘প্রস্তাবিত বিক্রয় নরওয়ের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে। বিমান বাহিনীর যুদ্ধ ও বিশেষ অভিযানের ক্ষমতা বৃদ্ধি করবে। নরওয়ে অন্যান্য ন্যাটো সদস্য ও তার মিত্রদের প্রতিরক্ষার জন্য এই বিমানগুলো ব্যবহার করবে। নরওয়ের সরঞ্জাম ও পরিষেবাগুলো তার সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করতে কোনও অসুবিধা হবে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সম্ভাব্য এই বিক্রয় অনুমোদন করেছে এবং ডিএসসিএ শুক্রবার মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় নোটিফিকেশন প্রদান করেছে। তবে, এই লেনদেন চূড়ান্ত করতে এখনও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন রয়েছে।

সূত্র : এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..