✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৬-০৯, | ১২:০১:৪৮ |ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। সোমবার (৯ জুন) সকালেও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। তবে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী, মাস্ক পরেননি অনেকেই।
এদিকে, জীবিকার তাগিদে যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি, তাদের অনেকেই ঈদের তৃতীয় দিনে বাড়ি ফিরছেন। কেউ কেউ ঈদ শেষে ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন স্বজনদের বাড়ি, আবার কেউ একটু স্বস্তির সঙ্গে ট্রেন যাত্রার এখন বাড়ি ফিরছেন। এদিন ট্রেনের ছাদে করেও বাড়ি যেতে দেখা গেছে অনেককে।
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক মানুষই এখনো এ বিষয়ে সচেতন। অন্যদিকে, বাড়িতে ঈদ কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেনও কিছু মানুষ।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||