সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৯, | ০৯:৪০:৫৩ |

পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও, পরে টানা চার হারে সেরা চারের রেস থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলে তাদের অবস্থান ৬ নম্বরে। ম্যাচ বাকি মাত্র দুটি, কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এ ম্যাচে জিততেই হবে লাল সবুজের।

যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশের। তবে, আসরে শ্রীলঙ্কাও পাড় করছে খারাপ সময়। টেবিলে বাংলাদেশের পরই তাদের অবস্থান। ৫ ম্যাচে জয় পায়নি একটিও।

সে হিসেবে এ ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশই। ভালো রান রেটে জিতলে সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডকে হটিয়ে টেবিরে ৫ নম্বরে উঠে আসার। তবে, আসরে নিজেদের শেষ ম্যাচে নিগারদের ভারতের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা।
বাংলাদেশের সেমিতে যাওয়ার আশা খুবই ক্ষীণ, তবে একেবারে শেষ হয়ে যায়নি। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে, দুটিতেই জিততে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে। তারা যেন ভারত ও নিউজিল্যান্ড—দুই দলকেই হারায়। এদিকে রোববার (১৯ অক্টোবর) ভারতকে হারিয়ে সেমিতে পা দিয়েছে ইংল্যান্ড।
এদিকে যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ৬ পয়েন্ট করে থাকে, তখন বড় জয়ের দরকার হবে বাংলাদেশের। কারণ, রানরেটে তারা অনেক পিছিয়ে। তাই শুধু জয় নয়, জিততে হবে বড় ব্যবধানে। এই হিসেব মিলে গেলে তবেই সেমির টিকেট পাবে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..