সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-৩০, | ০৯:০৩:০৫ |

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে তেহরানের সরকারি সংবাদ সংস্থা মিজান।

 

প্রতিবেদনে বলা হয়, সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্প, জাতীয় নিরাপত্তা ইস্যু ও ইরানে গুপ্তচরবৃত্তির অপরাধে আটক করা হয়েছিল তাকে।

বিচার বিভাগের দাবি, সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ ও ডেটা সেন্টারগুলোতে অনুপ্রবেশের পথ তৈরি করতে ঐ গুপ্তচরকে নিয়োগ দেয় মোসাদ। তবে শুধু একটি প্রকল্পে সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। ইরানের প্রশাসনিক অবকাঠামোকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছিলেন তিনি। তবে তার সাজার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান প্রশাসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..