সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৬, | ০৭:২৪:১৪ |

গাজায় আটকে রাখা সব জিম্মিদের শিগগির মুক্তি দিতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার কথা মতো কাজ না করলে একজন হামাস সদস্যকেও নিরাপদে থাকতে দেবেন না। বৃহস্পতিবার (৬ মার্চ ) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, ‘সব জিম্মিদের এখুনি মুক্তি দিন এবং আপনারা যাদের হত্যা করেছেন, তাদে মরদেহ শিগগির ফিরিয়ে দিন। অন্যথায় আপনাদের সর্বনাশ হবে।’

ট্রাম্প হোয়াইট হাউসে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে দেখা করার পর এই বক্তব্য জানান।

ট্রাম্প তার দীর্ঘ পোস্টে আরও জানান, তিনি ‘(হামাসকে নির্মূল করার) কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন’, তার সবই ইসরায়েলকে দেবেন। তিনি হুঁশিয়ারি দেন, ‘আমি যা বলি তা না শুনলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না।’

এর কয়েক ঘণ্টা আগেই হোয়াইট হাউস নিশ্চিত করেছে, জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে তারা এখন সরাসরি হামাসের সঙ্গে দরকষাকষি করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..