সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

নির্বাচনে লড়বেন নেপালের জেন-জি নেতা সুদান গুরুং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৭, | ০৬:৪৮:২৪ |

নেপালের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেয়া সুদান গুরুং। তিনি জানান, ইতোমধ্যে তারা দেশব্যাপী সমর্থকদের নিয়ে ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন।

বিগত সরকার প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের রাজনীতিতে নামিয়েছে। এসময় তিনি ক্ষমতাচ্যুতদের স্বার্থপর ও দুর্নীতিবাজ বলেও আখ্যা দেন।

সুদান গুরুং বলেন, তারা যদি এই ধরনের রাজনীতিই চায় তাহলে আমরা পরবর্তী নির্বাচনে লড়ব এবং পিছু হটব না।

 

তার দল দেশ শাসনের জন্য প্রস্তুত বলেও মনে করেন এই জেন-জি নেতা। ইতোমধ্যে স্বেচ্ছাসেবকরা দেশজুড়ে কমিটি গঠন শুরু করেছে। তিনি বলেন, তার দল নেপালের প্রত্যোকটি মানুষের কথা শোনার জন্য কাজ করছে।

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এর কারণ হিসেবে গুরুং বলেন, যদি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ি, তবে তারুণ্যের সেই শক্তি পাবো না। এক সঙ্গে আমরা শক্তিশালী।

আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুরোনো রাজনৈতিক নেতাদের দেখতে চান না বলেও মন্তব্য করেন গুরুং। দুর্নীতিবাজ ও মানুষ হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানান তিনি।

প্রধানমন্ত্রী হতে চান কিনা এমন প্রশ্নের জবাবে এই জেন-জি নেতা বলেন, আমি এর জন্য সঠিক ব্যক্তি কিনা তা এখনই বলতে চাই না, তবে জনগণ যদি চায়, তবে অবশ্যই প্রার্থী হবো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..