সর্বশেষ :
স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

ঈদ শেষ না হতেই গাজায় নিহত আরও ৬৬ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৭, | ১৪:৫১:৫৯ |

দখলদার ইসরায়েলের হামলায় গাজায় নতুন করে আরও ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে শনিবার (৭ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। তারা বলেছেন, শনিবার ভোর থেকে এসব মানুষ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গাজায় উদযাপিত হয় ঈদুল আজহা। বিশ্বের সব মুসল্লি আনন্দে উল্লাসে দিনটি কাটালেও গাজার মানুষের দিনটি গেছে খেয়ে না খেয়ে। আর এমন ঈদ কাটানোর পর দিন ৬৬ জনকে হত্যা করেছে দখলদাররা।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এক ভিডিওতে বলেছেন, যেখানে সারা বিশ্বের মানুষ ঈদ উদযাপন করছেন। সেখানে গাজার শিশুরা অভুক্ত থেকে দিনটি কাটাচ্ছে। অথচ অন্যদের মতো তাদেরও এ দিনটি আনন্দে উল্লাসে কাটানোর কথা ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তা সত্ত্বেও থামছে না দখলদারদের বর্বরতা।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..