সর্বশেষ :

আসুন পিআর বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে নির্বাচন করি: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৬, | ১১:১৯:১৭ |

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, জনগণ নির্বাচনে বিষয়ে কোনো আপস করবে না। আসুন পিআর বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে নির্বাচন করি। যে জয়ী হবে সে সরকার গঠন করবে। আর বাকিরা সবাই তাদের সহযোগিতা করবে।’

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাটে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এ দেশের মালিক জনগণ, জনগণ সিদ্ধান্ত নেবে পিআর হবে কিনা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে বিএনপি।

প্রতিদিন আন্দোলন আর আন্দোলন, ঢাকা শহরে চলা যায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই দুর্বল সরকারকে আন্দোলন দিয়ে ব্যতিব্যস্ত করার কোনো মানে হয় না। তারা এটা করছে, কারণ তাদের উদ্দেশ্য একটাই নির্বাচন যেন না হয়।

এ সময় বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি ওবায়ব্দুল্লাহ মাসুদ, সদর উপজেলার সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...