সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান খামেনির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৪, | ০৮:১৮:৫০ |

পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সাথে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয়। আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না। বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে। অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে। এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে। আমেরিকা সবকিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, সবকিছুতেই মিথ্যা বলে, প্রতারণা করে, সামরিক আগ্রাসনের হুমকি দেয়। সুযোগ পেলে তারা আরও মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে। এই ধরনের পরিস্থিতিতে, তাদের সাথে আলোচনা করা অসম্ভব।

 

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবেন না। এ সময়, তেহরানকে ‘বিশ্বে সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক’ হিসাবেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে, পশ্চিমা দেশগুলো তেহরানকে তার পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে অনুমোদিত মাত্রার ৪০ গুণেরও বেশি ইউরেনিয়াম মজুত তৈরি করা। যদিও ২০১৮ সালে চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্প। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে তেহরান। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে চালানো হচ্ছে এই পারমাণবিক কার্যক্রম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..