সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার কড়া বার্তা পেন্টাগনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৪:৩৪:৫২ |
মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে পেন্টাগন। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়, অনুমোদনবিহীন তথ্য প্রকাশ থেকে বিরত না থাকলে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে প্রবেশের অধিকার হারাতে পারেন সাংবাদিকরা। নতুন নিয়মে সাংবাদিকদের ভবনের ভেতরে চলাফেরার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা। সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে তথ্য ফাঁস হওয়ার প্রেক্ষিতে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
এই ইস্যুতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন ‘সেক্রেটারি অব ওয়ার’ পিট হেগসেথ।
 
সেখানে তিনি লেখেন, পেন্টাগন প্রেস দ্বারা নয় বরং জনগণের দ্বারা পরিচালিত হয়। সাংবাদিকরা আর সুরক্ষিত স্থাপনার ভেতরে অবাধে ঘুরতে পারবেন না বলেও জানান তিনি। এতে পরিচয়পত্র ব্যবহার ও নিয়ম মেনে চলতে গণমাধ্যমকর্মীদের প্রতি নির্দেশনাও দেন হেগসেথ।
এর আগে, গত মার্চ মাসে ইয়েমেনে বোমা হামলার বিষয়ে গোপন তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তদন্তের মুখে পড়েছিলেন হেগসেথ। এতে বেড়িয়ে আসে তথ্য ফাঁস হওয়ার রহস্য। জানা যায়, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, যিনি সম্প্রতি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন, এক সাংবাদিককে আড্ডায় আমন্ত্রণ জানিয়েছিলেন। আর তিনিই পরবর্তীতে ফাঁস করে দেন সংবেদনশীল তথ্যগুলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..