সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ১২:২৭:৩০ |

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থায় এ তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ১০টায় পুরান ঢাকার হোসাইনী দালান থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ খালি পায়ে, বুক চাপড়ে, ’হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে মিছিল শুরু করেন। মিছিলটি বকশি বাজার লেন, লালবাগ, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবির ৪নং গেইট এবং সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়।

এর আগে ঢাকায় সুষ্ঠুভাবে শোক মিছিল সম্পন্ন করতে ডিএমপি মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

পুরান ঢাকার লালবাগের ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও ঢাকা মহানগরীর শিয়া সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী শোক মিছিল আয়োজন করে থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..