সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৫, | ০৩:৪৯:৫০ |

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৭৩ হাজি দেশে ফিরেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৫৬৬ জন দেশে ফিরেছেন।

শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৩০ হাজার ৪৪৩ জন, সৌদি এয়ারলাইনসে ২৬ হাজার ৩৫৪ ও ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন।

এদিকে হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। এর মধ্যে ২৬ জন মক্কায়, ১২ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা গেছেন।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..