✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

প্রযুক্তিগত সমস্যা: ৪’শ যাত্রী নিয়ে ভারতে নামল বাংলাদেশি বিমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২০, | ১১:০৫:৪৭ |

চার শতাধিক আরোহী নিয়ে ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই যাওয়ার পথে ভারতের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিমানের যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদ আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।

পৃথক প্রতিবেদনে আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেও একই কথা জানিয়েছে।

নাগপুর বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, যান্ত্রিক সমস্যার কারণে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয় এবং পরে জরুরি অবতরণ করে সেটি।

সংবাদ মাধ্যমকে এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদ আছেন। তাদের অন্য ফ্লাইটে পাঠানো হবে।

নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি ভারতীয় গণমাধ্যমে বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়েছে। ফ্লাইটের সব যাত্রীকে অবতরণের পর নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..