✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘চোখে কুলাচ্ছে না? তাহলে স্ক্রল করো প্রিয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৪, | ০৮:৪৯:০৭ |
ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ -সবখানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব নায়িকা; নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ভক্তদের জন্য সমুদ্রপাড় থেকে শেয়ার করলেন কিছু ছবি। কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ধরা দিলেন। খোলা চুল, হালকা সাজ ও হালকা গয়নায় সাজানো ফারিয়ার এই লুক মুহূর্তেই নজর কাড়ে সবার। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়।
ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন- ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’। অর্থাৎ, যারা নুসরাতের এই অবতারে অস্বস্তি বোধ করছেন, তাদের জন্য ‘স্ক্রল করে এগিয়ে যাওয়ার’ পরামর্শই যেন দিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..