সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

নারীপ্রধান গল্পে বিশেষ মনোযোগ দিচ্ছি: হিমি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৪, | ০৮:৪৭:১৮ |

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আবারও আলোচনায়। দেশের বাইরে দীর্ঘ সময় কাটিয়ে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নতুন নাটকের শুটিংয়ে। এরই মধ্যে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন ‘লাল মোরগের ঝুল’ নাটকে, যার রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে বলে জানিয়েছেন হিমি।

অভিনেত্রী বলেন, ‘হিটম্যান’ নাটকটা প্রচারে আসার পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দেশে ফিরেই আমার প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে নতুন নাটকে কাজ করেছি। সামনে আরও কয়েকটি নাটকে তার সঙ্গে অভিনয়ের পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি হিমি অভিনীত ‘হিটম্যান’ নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটি নিলয় আলমগীর ও হিমির অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হচ্ছেন। মাত্র দুদিনেই নাটকটি ১০ লক্ষাধিক ভিউয়ার্স উপভোগ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..