✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

শেখ হাসিনার স্বর্ণ জব্দ, নতুন তথ্য দিলেন দুদক মহাপরিচালক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১২:৫৯:২০ |

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে অগ্রণী ব্যাংকে থাকা ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ করেছে দুদক ও এনবিআরের টাস্কফোর্স। এসব স্বর্ণের বৈধতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

 

 

 

তিনি বলেন, ভল্টে থাকা নথি অনুযায়ী শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে ও বোনেরও স্বর্ণ ছিলো। শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে থাকা ৭৫১ নং ভল্টে ৪ হাজার ৯২৩ দশমিক ৬০ গ্রাম বা ৪২২ ভরি স্বর্ণালঙ্কারসহ স্বর্ণের নৌকা ও বিভিন্ন শোপিস পাওয়া গেছে। আর শেখ হাসিনা ও শেখ রেহনার নামে থাকা ৭৫৩ নং ভল্টে ৪ হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম বা ৪১০ ভরি স্বর্ণ পাওয়া গেছে। তবে পূবালী ব্যাংকের ভল্ট পরীক্ষা করা হলেও সেখানে কিছু মেলেনি।

দুদকের মহাপরিচালক আরও বলেন, ৮৩২ ভরি স্বর্ণের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদের পুতুলের নামে আলাদা করে কত ভরি স্বর্ণ আছে তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি এই স্বর্ণের বৈধতাও খতিয়ে দেখা যাচ্ছে।

 

 

 

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। অভিযানে দুদকসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..