ওমরাহ: আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০৪, | ১০:১৮:৩৪ |

পবিত্র ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেবে সৌদি আরব সরকার। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এসব কথা জানান। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বলেন, ওমরাহ পালনের জন্য যেকোনো মুসল্লি অনলাইনে আবেদন করতে পারবেন। সৌদি আরবে বাইরের ওমরাহযাত্রীদের জন্য এজেন্সি ছাড়াই ভিসা আবেদনে শিগগির অনলাইনভিত্তিক অ্যাপ পদ্ধতি চালু হচ্ছে।

মূলত আগ্রহী মুসল্লিদের ওমরাহ ভিসার আবেদনের জন্য এই ইলেকট্রনিক পরিষেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এতে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা। তৌফিক আল-রাবিয়াহ আরও বলেন, এ বছরে ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। এসব হাজির মধ্যে ৮৫ শতাংশ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি।

তৌফিক আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীদের স্বাস্থ্য নিশ্চিত করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা কাজ করছে। চলতি বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে। তিনি বলেন, ডিজিটাল এ প্রযুক্তি চলতি বছরের হজকে আরও নিখুঁতভাবে আয়োজন করতে সহায়তা করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...