✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাংলাদেশে আসার ১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৩, | ০৯:২৫:৫৫ |

বাংলাদেশে আসার পর ১০ মিনিটের মধ্যেই বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেছেন, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের নাগরিকেরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আওতায় রয়েছে। আগে অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হতো। বর্তমানে তারা মাত্র ১০ মিনিটে অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..