সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, হাত না মেলানোর নির্দেশ বিসিসিআইয়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ০৯:২৩:০০ |

সদ্য সমাপ্ত এশিয়া কাপে আলোচনা-সমালোচনার অন্যতম বড় উপকরণ ছিল ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের হাত না মেলানো। এই হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে ম্যাচ বয়কটের মতো পরিস্থিতি পর্যন্ত সৃষ্টি হয়েছিল। এখন চলছে নারী ওয়ানডে বিশ্বকাপ। যেখানে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে ক্রিকেটারদের সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। টসের পর তো বটেই, এমনকি খেলা শেষেও তাদের মাঝে করমর্দন হয়নি। চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবেরা। সেই বিতর্ক এখনও চলছে। এর মধ্যে পাওয়া গেছে নতুন খবর। ছেলেদের মতো একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রীত কৌরদেরও।

আগামী রোববার (৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের নারী দলের মুখোমুখি হবে ভারত। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বোর্ড স্পষ্ট নির্দেশ দিয়েছে, পাকিস্তানের ক্রিকেটাদের সাথে হাত মেলানো যাবে না। প্রতিবেদনে বলা হয়েছে, “বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়ে দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..